ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  5:13 PM

news image

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ১২ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। আহত সেনাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটপূর্ণ।  শুক্রবার (২৯ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন হামলার জবাবে পুরো যুদ্ধজুড়ে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে। অব্যাহত এসব হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড হাজার হাজার সেনাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এমনকি অনেককে ইউরোপের মতো দূরবর্তী স্থানেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান বলেছে, হামলায় ঘাঁটিতে থাকা কমপক্ষে একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন। সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম