ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যার জন্য হার্টবিট বেড়ে যায় পরীমণির

#

বিনোদন প্রতিবেদক

১৮ মে, ২০২৬,  8:52 PM

news image

ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালী পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরোটা সময়ই খবরের শিরোনামে থাকেন এই নায়িকা। তবে এবার কোনো ঘরোয়া বিতর্ক বা সমালোচনা নয়, পরীমণি গণমাধ্যমের আলোচনায় এসেছেন চলমান ফুটবল বিশ্বকাপ এবং তার প্রিয় বিশ্বসেরা ফুটবল তারকাকে নিয়ে নিজের ভেতরের জমানো উন্মাদনা প্রকাশ করে। সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার প্রতি নিজের আকাশচুম্বী ও নিখাদ ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন ঢালিউডের এই তারকা। ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে পরীমণি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’ আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির খেলার প্রতি নিজের টান কতটা গভীর, তা বোঝাতে গিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে।’ বিশ্বকাপের এই মৌসুমে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়কে নিয়ে পরীমণির এমন খোলামেলা ফুটবলপ্রেম তার ভক্ত-অনুরাগীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম