ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে উচ্চস্বরে আজান দেওয়ায় ভারতের উত্তর প্রদেশে মুয়াজ্জিন গ্রেপ্তার প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ একাধিক বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.২ শতাংশ করল আইএমএফ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৬,  11:20 AM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল  এলাকায় সড়ক দুর্ঘটনায় ফালু মিয়া (৪২) নামে গ্যারেজ কর্মী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাতে মাহাবুব মোল্লা কলেজের সামনে ঢাকাগামী এক্সপ্রেসওয়ে সড়কে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। 


নিহত ফালু মিয়া জুরাইন আলমবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম আব্দুল মতিন। 


নিহতের স্বজনরা জানান, ফালু মিয়া একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফিরার উদ্দেশ্যে সে পথ দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হন। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুর রহমান জানান, জরুরি সেবা নম্বরে (৯৯৯) সংবাদ পেয়ে তারা কোনাপাড়ার মোল্লা কলেজের সামনের সড়কে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। 


পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


এসআই সজিবুর রহমান আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম