ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হলেন পাথালিয়ার মোয়াজ্জেম হোসেন!

#

ফয়জুল ইসলাম

১৩ ডিসেম্বর, ২০২১,  12:07 PM

news image

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাভারের পাথালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন মনোনয়ন যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন। রবিবার (১২ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাভার উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে বিষয়টি জানা যায়। মুঠোফোনে এব্যাপারে মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ! আসন্ন ইউপি নির্বাচনে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে আমি উত্তীর্ণ হয়েছি। পাথালিয়া ইউনিয়নবাসীএবং ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসায় তাদের জন্যই আমি নির্বাচন করতে দাঁড়িয়েছি। আগামী ৫ জানুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমি বিজয়ী হবার ব্যাপারে আশাবাদী। এই প্রতিবেদককে তিনি আরও জানান, পাথালিয়ার চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি ইউনিয়নবাসীর জন্য নিজের সর্বোচ্চ শ্রম ও মেধার দ্বারা উন্নয়নের প্রতিফলন ঘটাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম