ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

যথেষ্ট হয়েছে, এবার থামুন : জাতিসংঘ মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২৫,  5:26 PM

news image

ইরান-ইসরায়েল সংঘাত

ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫টা ১২ মিনিটে এক এক্স বার্তায় এ আহ্বান জানান তিনি। গুতেরেস বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বোমাবর্ষণ, তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হতে হবে।’ গতকাল শুক্রবার প্রথমে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম