ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

যখন কমতে পারে ডেঙ্গুর প্রকোপ

#

২০ অক্টোবর, ২০২২,  1:13 PM

news image

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেছেন, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে। এডিস মশার জন্মে সহায়ক পরিবেশ সৃষ্টি না হলে খুব দ্রুত প্রাদুর্ভাব কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন নাজমুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও সচেতনতার অভাবেই ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। চিকিৎসকের কাছে যথাসময়ে না আসা এবং অবহেলার কারণে ডেঙ্গুতে মৃত্যু ঘটছে। তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েছে। তবে রোগীদের চিকিৎসায় সব ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম