ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

মৌলভীবাজারে জেলে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩ জন

#

১৪ নভেম্বর, ২০২১,  2:49 PM

news image

মৌলভীবাজার জেলা কারাগারে বসে তিন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রবিবার সকালে তারা মৌলভীবাজার জেলা কারাগার কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং

আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি থাকায় কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আর একজন রাজনগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী কামাল আহমদ। মারামারি মামলার আসামি। মৌলভীবাজার  কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুইজন ও রাজনগরের একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, মোট চারজন আবেদন করেছিল। কিন্তু একজনের যে বিষয়ে পরীক্ষা ছিল এই বিষয়ে পরীক্ষা এবার অনুষ্ঠিত হচ্ছে না। সে অক্টোপাস পাবে।  তাই  তিন জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম