ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  4:31 PM

news image

মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত অন্তত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন—পলাশ (২৮), হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩), তছির (২৫), সুজন ওরফে বুদু (১৯), রাকিব মোল্লা (২৫), তারিখ ইসলাম (২৮), ইমন (২২), আল আমিন (৪৬), ইলিয়াস (২৯), আরাফাত (২০), সাজ্জাদ (৩৪), মিলন (২৮), আব্দুল আলিম (২৮), শুভ (১৯), শাহিন (২০), আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু (২৮), রাকিব (২০), ফরিদ (৩০), নাজিম (৩১), রায়হাম (২২), শাহিন (১৮), রাশেদ (১৮), রাকিব (২১), মোজাহিদ (২১),কাশেম (১৯), রায়হান (৩০), ইমন (১৮), রবি আওয়াল (১৮), খায়রুল (২৯), ইসারাফিল (২০), সজিব (৩০) এবং রাকিব (১৮)। মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে, অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম