ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২২,  4:33 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) রাতে এ সতর্ক সংকেত জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এ ছাড়া লঘুচাপের প্রভাবে পশুর নদীর পানি বৃদ্ধির শঙ্কায় রয়েছেন নদীরপারের মানুষ। বৃষ্টিতে বিভিন্ন এলাকার চিংড়ি ঘেরের বেড়িবাঁধ তলিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, সোমবার রাতভর থেমে থেমে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এ বিষয়ে মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত মোংলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবারও এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী বৃহস্পতিবার আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম