ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মেক্সিকোতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  4:24 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানাননি রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউদিয়া সিনবাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম