ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৬ পুলিশ নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  11:33 AM

news image

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন পরে মারা যান। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল এটিকে কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে জাকাতেকাসে সহিংসতা বেড়েছে। গত জানুয়ারিতে জাকাতেকাস রাজ্যের গভর্নরের প্রাসাদের সামনে পরিত্যক্ত একটি গাড়িতে ১০টি মরদেহ পাওয়া যায়। ২০০৬ সালে সরকার মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে দেশজুড়ে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম