ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি : ভারতে হামলার হুমকি আল-কায়েদার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২২,  5:26 PM

news image

মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ভারতের রাজধানী দিল্লিসহ তিনটি স্থানে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠন আল-কায়েদা। চিঠি দিয়ে এ হামলার কথা জানিয়েছে সংগঠনটি। দিল্লি ছাড়াও এ তালিকায় রয়েছে মুম্বাই এবং গুজরাট ও উত্তরপ্রদেশ রাজ্য। আজ বুধবার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া ডট কম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আল-কায়েদার একটি চিঠিও যুক্ত করা হয়েছে। তবে, প্রাথমিক পর্যায়ে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ‘মহানবীর সম্মান রক্ষার্থে লড়াই’ উল্লেখ করে আল-কায়েদার চিঠিতে লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বাই, গুজরাট ও উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’ চিঠিতে আরও লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে আমরা তাদের হত্যা করব। যারা আমাদের নবীকে অসম্মান করার সাহস দেখায় তাদের দলকে উড়িয়ে দিতে আমাদের এবং আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব... [তারা] কোনো ক্ষমা বা সহানুভূতি পাবে না, কোনো নিরাপত্তাই তাদের রক্ষা করতে পারবে না। এ বিষয়টি নিন্দা বা দুঃখের কোনো শব্দ দিয়ে বন্ধ হবে না।’ ‘তারা (গেরুয়া সন্ত্রাসবাদী) তাদের ঘরে বা তাদের সুরক্ষিত সেনানিবাসেও আশ্রয় পাবে না। আমরা আমাদের প্রিয় নবীর প্রতিশোধ না নিলে আমাদের মায়েরা আমাদের জন্য শোকাহত হোক,’ যোগ করা হয় চিঠিতে। ভারতীয় গণমাধ্যমের খবর

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম