ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মুলার এতো গুণ!

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১,  4:33 PM

news image

শীতকালীন সবজি মুলা পুষ্টি গুণে সমৃদ্ধ একটি খাবার। এটা সাদা, লাল, বেগুনি,কালো রঙের হয়। তবে আমাদের দেশে সাধারণত সাদা এবং লাল রঙের মুলাই বেশি দেখা যায়। রান্নার সময় তীব্র গন্ধের কারণে অনেকে মুলা খেতে পছন্দ করেন না। তবে এর শাক যেমন স্বাস্থ্য গুণে ভরপুর, তেমনি এর মুল মানে সবজিও গুণে অনন্য। মুলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ভিটামিন সি রয়েছে।

এতে থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন, ফলিক এসিড এবং ভিটামিন 'বি৬', 'এ' এবং 'কে' রয়েছে। এছাড়া এটি আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং জিঙ্কেরও ভালো উৎস।

মুলা লিভার এবং পাকস্থলীর জন্য দারুণ উপকারী। এটি শরীর পরিষ্কার করতে প্রাকৃতিকভাবে কাজ করে। মুলা শরীর থেকে টক্সিন পদার্থ বের করে রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, মুলা জন্ডিস রোগীদের জন্য দারুণ উপকারী। এটা বিলিরুবিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। 

প্রতিদিন আধকাপ মুলা সালাদ হিসাবে খেলে দৈনিক চাহিদার ১৫ শতাংশ ভিটামিন 'সি'র ঘাটতি পূরণ হয়।আর ভিটামিন 'সি' শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। 

মুলায় থাকা ফাইবার হজমশক্তি বাড়ায়। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। অন্যদিকে মুলা শাকও হজমশক্তি বাড়াতে দারুণ কাজ করে। এটি ডায়রিয়া রোগীদের জন্যও উপকারী।

মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে মুলার জুস বেশ কার্যকর। এটা কিডনিরও সুরক্ষা করে।

মুলাতে ফাইবার ও পানি থাকায় এটি খেলে পেট ভরা অনুভূত হয়। তখন বেশি খাওয়ার প্রবণতা কমে। এ কারণে এটি ওজন কমাতেও ভূমিকা রাখে।

মুলাতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। সূত্র: অর্গানিক ফ্যাক্টস  


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম