ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

মুন্সীগঞ্জে জ্বালানি তেল নিয়ে ফিলিং স্টেশনে সংঘর্ষ, আহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৬,  11:22 AM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিং স্টেশনে বোতলে অকটেন সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের উপস্থিতিতেই তেল সরবরাহ কার্যক্রম চলছিল। এ সময় উপস্থিত পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনটিতে একদিকে মোটরসাইকেলের জন্য এবং অপরদিকে বোতলে অকটেন সরবরাহ করা হচ্ছিল। এতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল এবং অনেকেই সময়মতো তেল নিতে পারছিলেন না। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক পর্যায়ে বোতলে অকটেন সরবরাহ সাময়িক বন্ধ রেখে মোটরসাইকেলে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরা বোতল সরিয়ে রাখলে এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালান। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয় এবং একাধিক ব্যক্তি এতে জড়িয়ে পড়েন।

ঘটনার সময় উপস্থিত পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম