ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মুক্তির আগেই ৭ কোটি রুপির টিকিট বিক্রি!

#

বিনোদন ডেস্ক

১১ এপ্রিল, ২০২২,  10:52 AM

news image

‘কেজিএফ’ মানেই দর্শকমহলে অন্যরকম উন্মাদনা। সিনেমাটির প্রথম কিস্তি হৃদয় ছুঁয়ে যাওয়ার পর থেকেই ‘চ্যাপ্টার টু’ দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকমহল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ এপ্রিল একসঙ্গে ৬ হাজার হলে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ- চ্যাপ্টার ২’। এদিকে সিনেমা মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছেন উৎসুক দর্শকরা, যার মূল্য ৭ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির আগের দিন পর্যন্ত অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে। গত ২৭ মার্চ রাতে ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে।

ঘন্টা না পেরুতেই প্রায় ২ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখেন। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। আপাতত সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। এর আগে 'কেজিএফ' প্রথম চ্যাপ্টারে দেখা যায়, রকি নামের এক যুবক তার মৃত মাকে দেওয়া প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে প্রচুর টাকা ও ক্ষমতা অর্জনের চেষ্টা করতে থাকে। এক সময় সে মুম্বাইয়ের গোল্ড মাফিয়ার সাথে জড়িয়ে যায়। এরপর সাধারণ রকি থেকে ‘রকি ভাই’ হয়ে ওঠার গল্প দেখতে পান দর্শকরা। দ্বিতীয় কিস্তিতে এই গল্পেরই পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ দেখানো হবে। জানা গেছে, নতুন কিস্তি নিয়ে দর্শকের উন্মাদনা এতোটাই বেশি যে, সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা ইয়াশের ভক্তদের একটি গ্রুপ। প্রসঙ্গত, ‘কেজিএফ- চ্যাপ্টার ২’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।সূত্র: বলিউড হাঙ্গামা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম