ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন লামার অপহৃত ২৬ শ্রমিক

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  7:54 PM

news image

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম পাহাড়ি এলাকা মুরুংঝিরির রাবারবাগান থেকে অপহৃত ২৬ শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।  লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, ২৬ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঈদগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম