ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বিদ্ধ বাংলাদেশি ২ জেলে

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২৪,  8:11 PM

news image

নাফনদীতে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। এরমধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক। দুপুরের দিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত জেলে ও স্বজনরা জানান, সকালে মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফনদীতে যায়। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মিয়ানমার নৌবাহিনী। এতে দুজন গুলিবিদ্ধ হয়। জেলেদের দাবি, তারা বাংলাদেশের জলসীমায় ছিলেন। এদিকে রোববার সকাল থেকে কোস্টগার্ডের টহল চলে নাফনদীতে। টহল পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। তার পরিদর্শনের সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহতের ঘটনা ঘটল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম