ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়াচ্ছে জান্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  12:34 PM

news image

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়াতে যাচ্ছেন দেশটির সেনা সরকারের (জান্তা) প্রধান মিন অং হ্লাইং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ কথা জানিয়েছে। ইতোমধ্যে সেনা সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ তা অনুমোদন করেছে। খবর রয়টার্সের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে সেনা সরকার। দেশটির গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে সমর্থন করেছেন।

সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন শহরের বেশিরভাগ শান্তিপূর্ণ বিক্ষোভ সেনাবাহিনী দমন করার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। সেনা সরকারের দাবি, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির কারণে তারা ক্ষমতা দখল করেছে। ওই নির্বাচনে সহজ জয় পেয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী সু চির দল। তবে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জালিয়াতির কোনো প্রমাণ পায়নি। সু চির ন্যাশনাল ডেমোক্রেটিক লিগ (এনএলডি) সরকার উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তিনি ২০২৩ সালের আগস্টে নতুন নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম