ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মিসরে যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে পিছলে খালে, নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  4:25 PM

news image

মিসরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন।দুর্ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিল। খবর আল-জাজিরার। শনিবার বাসটি দেশের উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায় বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডাঃ শেরিফ মাকেন জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। মিসরীয় গণমাধ্যম বিশদ বিবরণ ছাড়াই স্টিয়ারিং হুইলের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে। মিসরে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। রাস্তার বেহাল দশা, খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা ও ড্রাইভিং নিয়ম লঙ্ঘন করার ফলে নিয়মিত এমন দুর্ঘটনা ঘটে। গত জুলাই মাসে মধ্য মিসরে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে দ্রুত গতীর একটি বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে জনবহুল দেশটির রাস্তায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম