ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম রেমিট্যান্সে ভর করে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ

মিষ্টি কুমড়ার বীজের যে গুনাগুণ আপনার জানা নেই

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  8:46 AM

news image

মিষ্টি কুমড়ার বীজে রয়েছে প্রচুর ভিটামিন। কিন্তু কীভাবে এটি খেতে হয় সেই প্রক্রিয়া অনেকের জানা নেই। এজন্য বেশিরভাগ গৃহিনী মিষ্টি কুমড়ার বীজ ফেলে দেন। পুষ্টিবিদদের মতে, কুমড়ার বীজে ভিটামিন এ-এর একটি উচ্চ উৎস। ভিটামিন এ চোখের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু স্বাস্থ্যের জন্যই নয়, রূপচর্চাতেও কুমড়োর বীজ অত্যন্ত কার্যকর!

১. কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম আর জিঙ্ক যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে।

২. উচ্চ ফাইবারযুক্ত এই খাবার হজম শক্তি বাড়ায়। 

৩. কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

৪. টাইপ-২ ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা হ্রাস করে।

৫. কুমড়োর বীজে রয়েছে ট্রিপ্টোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড যা সুখানুভূতি সৃষ্টিকারী হরমোন ক্ষরণে সহায়তা করে এবং একই সঙ্গে মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে। যা অবসাদ কাটিয়ে শরীর, মন তরতাজা করে তুলতে সাহায্য করে। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতেও এটি দারুণ উপকারী।

৬. কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সালফার, জিংক, ভিটামিন এ, বি আর কে যা চুল উজ্জ্বল ও ঘন করে তুলতে সাহায্য করে। এতে আছে কিউকারবিটিন নামক অ্যামিনো অ্যাসিড যা চুল বাড়তে সাহায্য করে।

৭. কুমড়োর বীজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃদ্‌রোগের ঝুঁকিও হ্রাস করে।

৮. কুমড়োর বীজে রয়েছে সেরোটোনিন নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে।

৯. এই বীজ ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতেও সাহায্য করে। ফলে ত্বক উজ্জ্বল দেখায়।

এই বীজ বেটে রান্নায় ব্যবহার করতে পারেন। স্যালাড কিংবা স্যুপেও এটি ব্যবহার করা যায়। এটি অল্প সেঁকে স্ন্যাকস হিসেবে খেলে সবচেয়ে বেশি সুফল পেতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম