ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মির্জাপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুন, ২০২৩,  11:11 AM

news image

টাঙ্গাইলের মির্জাপুরে একজনকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন যাত্রী। মঙ্গলবার (২৭ জুন) টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৬ জুন) রাতে মির্জাপুর স্টেশনের পূর্ব গেটের কাছে বাওয়ার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার রাইজুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সজিব হোসেন (২০)। আহতরা হলেন, বদলগাছি উপজেলার ওলাবাজার গ্রামের এনামুল হকের ছেলে রেমন হোসেন (২৬)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। জানা গেছে, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ১২টার দিকে ওই এলাকায় পৌঁছায়। রেললাইনের ওপর দিয়ে টানানো ডিস লাইনের তারে আটকে ট্রেনের ছাদ থেকে পড়ে যান সজিব ও রেমন। এ সময় ঘটনাস্থলেই সজিব নিহত ও রেমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। তবে ডিস লাইনের তারে আটকে আরও দুজন আহত হলেও তারা নিচে পড়েননি। পরে তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে  মির্জাপুর স্টেশনের গেটম্যান শান্ত ইসলাম জানান, সোমবার রাত ১২টায় আহত ব্যক্তি আমার কাছে এসে দুর্ঘটনার সংবাদ দেন। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আহত ব্যক্তিকে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। এ সময় সংবাদ পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ মঙ্গলবার সকালে এসে মরদেহটি উদ্ধার করেন। মির্জাপুর রেলস্টেশনের মাস্টার কামরুল হাসান জানান, সোমবার রাতে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশনে আসার আগেই দুর্ঘটনাটি ঘটে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম