ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিজয় দিবসে নিরাপত্তার পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ বেসরকারি খাতে ঋণ বিতরণে স্থবিরতা

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৬,  2:41 PM

news image

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।



সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।


নির্বাচন কমিশনার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।



কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।


ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম