ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

মা হলেন ‘হীরামন্ডি’ খ্যাত অভিনেত্রী শারমিন সেগাল

#

বিনোদন ডেস্ক

০২ জুন, ২০২৫,  8:04 PM

news image

দর্শকপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। সিরিজটি মুক্তির পরই বিয়ে করে নেন এই অভিনেত্রী। গত বছর নভেম্বরে শিল্পপতি অমন মেহতার গলায় মালা দেন; এবার শোনা যাচ্ছে তার মা হওয়ার খবর। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হলেন এই অভিনেত্রী। ‘হীরামন্ডি’ সিরিজে কাজ করে সমালোচনার পর আর কোনো ছবি কিংবা সিরিজে দেখা যায়নি তাকে। নিজেকে যেন গুটিয়ে নেন খানিক। তিনি যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে কাউকে কিছু জানননি। তবে শোনা যাচ্ছে, গত ২৮ মে মুম্বাইয়ে সন্তানের জন্ম দিয়েছেন শারমিন। যদিও তিনি বা তার স্বামী কেউই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। শারমিনের স্বামী অমনের রয়েছে অঢেল সম্পত্তি; ৫৩,৮০০ কোটি রুপির মালিক তিনি। হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। বড় পর্দায় খুব পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রিজুড়ে রয়েছে তার ‘মামা-চাচা’। পরিচালক সঞ্জয় লীলা ভানশালী তার মামা হন। এছাড়াও মা বেলা সেগাল হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পাদনার কাজে যুক্ত। তবে শারমিনের পর্দায় আসেন মূলত মামা ভানশালীর হাত ধরেই। যদিও সিরিজটিতে কাজ ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছিল শারমিনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম