ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

মা হচ্ছেন অভিনেত্রী প্রসূন আজাদ

#

বিনোদন প্রতিবেদক

০৭ জুন, ২০২২,  1:01 PM

news image

মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ এখন পুরোদস্তুর সংসারী মানুষ। শোবিজকে বিদায় জানিয়েন এক প্রকার। ব্যক্তিগত জীবনের এক সুখবর জানা গেল অভিনেত্রীর, মা হচ্ছেন তিনি। গণমাধ্যমকে এই সুখবর জানিয়ে প্রসূন বলেন, ‘এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি।’এর আগে গেল বছরের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রসূন।

প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় একজন ব্যবসায়ী এবং ফার্ম হাউসের মালিক। গেল বছরের জুনে আংটি বদল হয় তাঁদের। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সে সংসার স্থায়ী ছিল দেড় বছর। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে, দীর্ঘদিন নানা জটিলতায় শোবিজে বেশ অনিয়মিত তিনি। তাঁর সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম