ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

মা হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট

#

বিনোদন ডেস্ক

২৭ জুন, ২০২২,  2:39 PM

news image

বিয়ের আড়াই মাসে সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মা হতে চলেছেন তিনি। আজ সোমবার সকালে সামাজিক পাতায় এ সুখবর দেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে আলিয়া ক্যাপশন জুড়েছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে! সামাজিক মাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন। সেই তালিকায় আছেন করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, রাকুল প্রীত সিং, মৌনী রায়, পরিণীতি চোপড়া, বাণী কাপুর, এশা গুপ্ত, মালাইকা অরোরা, কৃতি শ্যানন, টাইগার শ্রফসহ অনেকে।

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। ১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা। আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে, এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করলেও এ যুগলকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে। আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম