ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের টিকিটের দামে অর্ধেক ছাড় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ‘বরের পরিচয় জানতে চেয়ে বিব্রত করবেন না’ তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন রোজিনা

#

বিনোদন প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  10:04 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা। মসজিদের নাম রেখেছেন ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। গতকাল জুমার নামাজের পর মসজিদটির উদ্বোধন করা হয়। সেখানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ স্থানীয় গণমান্যরা।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তুরস্কের নকশায় মায়ের নামে মসজিদ নির্মাণ করেন এই নায়িকা। রোজিনা বলেন, ‘প্রায় দুই বছর সময় লেগেছে মসজিদটির কাজ সম্পন্ন করতে। কাজের ব্যস্ততায় গোয়ালন্দে খুব একটা আসা হয় না এখন। তবে আমার অনুভূতিজুড়ে বিরাজ করে গোয়ালন্দ এলাকা। সেই অনুভূতি থেকেই মায়ের নামে মসজিদটি নির্মাণ করেছি। ইচ্ছা আছে সেখানে একটি চক্ষু হাসপাতালও করব। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম