ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মাহি-পূজাকে নিয়ে গুঞ্জন হলো সত্যি

#

বিনোদন প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  6:02 PM

news image

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পূজা চেরি। তাদের আলোচিত হওয়া প্রধান কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার। কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমেই বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে আগমন ঘটে তাদের উভয়েরই। তাই বলা চলে তাদের এই জনপ্রিয়তার পেছনে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। এর আগে মাহিয়া মাহিকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া‘অগ্নি’ সিনেমা নির্মাণ করলেও সম্প্রতি ‘অগ্নি ৩’ সিনেমায় থাকছেন না এই নায়িকা। অন্যদিকে মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল পূজা চেরিকে নিয়ে হয়তো পরিকল্পনা করছেন। কিন্তু না, শেষ পযর্ন্ত তাদের দুজনকেই বাদ দিয়ে নতুন মুখ নিয়ে ‘অগ্নি ৩’ সিনেমার কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। ‘অগ্নি ২’ মুক্তির ৭ বছর পর ‘অগ্নি-৩’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এদিকে রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। ফার্স্ট লুকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন অগ্নি’। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অগ্নি’র তৃতীয় কিস্তিতে নাম ভূমিকায় থাকছে নতুন মুখ। অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে নতুন অগ্নিকে। নতুন এই অগ্নি আজ ১৮ বছর বয়সে পা রেখেছেন। তাই এদিনেই তার সঙ্গে চুক্তিপ্রত্র স্বাক্ষর করেছে জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাসে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান। প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় ‘অগ্নি ৩’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘অগ্নি’। এতে নাম ভূমিকায় ছিলেন মাহিয়া মাহি। তার বিপরীতে ড্রাগন চরিত্রে ছিলেন আরিফিন শুভ। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’র দ্বিতীয় অধ্যায়েও মাহি ছিলেন। তবে তার বিপরীতে দেখা গেছে কলকাতার ওমকে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম