ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  1:50 PM

news image

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আজ শনিবার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। এ নির্বাচনে দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলেও বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মাদও। নির্বাচনি সভা-সমাবেশে দুর্নীতি মোকাবিলার প্রচারণা চালানোর সময় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ‘দৃঢ়ভাবে আশাবাদী’ যে, তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে। আনোয়ার পেনাং রাজ্যে তার ভোট প্রদানের আগে এএফপিকে বলেন, ‘জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের। এটি হবে জনগণের বিজয়।’ মালয়েশিয়ার প্রায় দুই কোটি ১০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে প্রচণ্ড মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কার প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু এলাকায় ভোটগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নাজিবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে এলেও সরকারি তহবিল ব্যয়ে ব্যাপক দুর্নীতির কেলেঙ্কারির পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পরাজিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম