ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

মালয়েশিয়ায় নৌকা ডুবে ৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  10:10 PM

news image

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের সেম্পোরনা দ্বীপের একটি নদীতে নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) সেম্পোরনা জেলার পুলিশ সুপার মোহম্মদ ফারহান লি এক বিবৃতিতে এসব তথ্য জানান। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাবাহ রাজ্যের কাম্পুং বাকুং বাকুং থেকে ২১ জন যাত্রী নিয়ে কাম্পুং তান্ডোয়ান যাওয়ার পথে সেম্পোরনা শহরের মূল ভূখণ্ড থেকে প্রায় চার কিলোমিটার দূরে পুলাউ টিম্বুন মাতাতে নৌকাটি ডুবে যায়। গ্রামবাসী তৎক্ষণাৎ নৌকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরও দুই শিশুকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাসতে দেখা গেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের বয়স ১-৩৩ বছরের মধ্যে। এ ছাড়া গ্রামবাসী নৌকায় থাকা ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। ময়নাতদন্তের জন্য মরদেহ সেম্পোরনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খারাপ আবহাওয়া এবং ধারণক্ষমতার বেশি যাত্রী বহন ও নিরাপত্তার অভাবকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। নিহত ৭ জনের মধ্যে ২ জন নারী ও ৫টি শিশু। পুলিশ জানায়, গতকাল দুপুর ১টার দিকে ডুবে যাওয়া নৌকার ৬৪ বছর বয়সী অধিনায়ককে গ্রেফতার করা হয়েছে এবং দণ্ডবিধির ৩০৪ ধারায় অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় তদন্তে সহায়তার জন্য নৌকাচালককে রিমান্ডে নেওয়ার জন্য তারা আবেদন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম