ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মালয়েশিয়ায় নেমেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৫,  11:42 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন। তাকে স্বাগত জানাতে একদল স্থানীয় শিল্পী কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে ওঠেন ট্রাম্প। ‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’ বা মুষ্টি উঁচিয়ে তার এই নাচের মুহূর্তটি আনন্দের সাথে তুলে ধরেছে হোয়াইট হাউস। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন। তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কুয়ালালামপুর বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের ওই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে রবিবার মালয়েশিয়ায় পৌঁছেছেন। দেশটিতে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এর পাশাপাশি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তা হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই। গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল। পথিমধ্যে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন। তাতে ট্রাম্প লেখেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি ‘বড় শান্তিচুক্তি’ সই করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়ার পথে আছেন। সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম