ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মালয়েশিয়ায় ঝুলন্ত পার্লামেন্ট, এগিয়ে আনোয়ারের জোট

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  4:40 PM

news image

মালয়েশিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্টে সৃষ্টি হয়েছে। আর এতে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জোট এগিয়ে রয়েছে। তার সাথে জোর লড়াই করছেন সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। আনোয়ারের পাকাতান হারাান (পিএইচ বা অ্যালায়েন্স অব হোপ) ২২২ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে ৮২টি আসন নিশ্চিত করেছে। আর মহিউদ্দিন ইয়াসিনের মালয়ভিত্তিক পেরিকাতান ন্যাশনাল বা ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৭৩টি আসন। নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গ্যানাইজেশন (ইউএমএনও) পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তারা মাত্র ৩০টি আসন পেয়েছে। দুর্নীতিতে জর্জরিত বারিসান ন্যাশনাল কোয়ালিশন ব্রিটেনের কাছ থেকে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটি পরিচালনা করেছে। তারা এবার বিপর্যয়ে পড়লেও নির্বাচন-পরবর্তী জোট গঠন করে এখনো ক্ষমতায় থাকতে পারে। আনোয়ার ও মহিউদ্দিন উভয়ে দাবি করেছেন যে তাদের জোটের সরকার গঠন করার মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে। তবে তারা কাদের সাথে জোট গঠন করবেন, তা প্রকাশ করেননি।সুস্পষ্টভাবে কোনো দল জয়ী না হওয়ায় মালয়েশিয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা থেকে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম