ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মালিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৪,  4:42 PM

news image

মালিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও আরও ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দেশটির রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ফানা থেকে বামাকোরে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি মন্ত্রণালয়। তদন্ত চলছে বলে জানানো হয়েছে।  পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্বল যোগাযোগব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানোই এর প্রধান কারণ হিসেবে মনে করা হয়। গত জুলাইয়ে মালির মধ্যাঞ্চলে দুটি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম