ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীর শতকরা নব্বই শতাংশ স্ট্রিট ফুডই অনিরাপদ দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমাল সরকার ৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঢাকার যে ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ বাধ্যতামূলক হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা-ছেলের নামফলক

মালয়েশিয়ায় শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়ছে

#

১৯ অক্টোবর, ২০২৪,  10:55 AM

news image

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা দিলো দেশটির সরকার। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১,৫০০ থেকে বেড়ে ১,৭০০ রিঙ্গিত হবে। মালয়েশিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘বারনামা’ ও  বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবিলার জন্য। তিনি বলেন, ন্যূনতম মজুরির বৃদ্ধির মাধ্যমে আমরা শ্রমিকদের জীবনমান উন্নত করতে চাই। আমরা কর্মচারীদের চাহিদা ও ক্ষুদ্র ব্যবসার অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। ৫ জনের কম কর্মচারী রয়েছে এমন ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন মজুরি বাস্তবায়ন ৬ মাস পিছিয়ে দেওয়া হবে। তাদের ২০২৫ সালের ১ আগস্ট থেকে ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২,২৯০ রিঙ্গিত, মেকানিকাল ইঞ্জিনিয়ার ৩,৩৮০ রিঙ্গিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২,৯৮৫ রিঙ্গিত প্রারম্ভিক বেতন নির্ধারণের জন্য একটি নির্দেশিকাও দেওয়া হবে। এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ১ মে থেকে শুরু করে প্রতি মাসে ১,৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম