ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  1:01 PM

news image

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে নিহতদের মধ্যে ৯ জন ভারতের ও ২ জন বাংলাদেশের বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, রাজধানী শহরের ইস্কান্দার মাগুতে অবস্থিত এম নিরুফেহি নামে একটি বাসা থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন পাশের সেনরোজ নামে বাসায় ছড়িয়ে পড়ে। দুটি ভবনেই অভিবাসী শ্রমিকরা থাকতেন। ওই ভবনগুলোতে কতজন থাকতেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ১০টি মৃতদেহ খুঁজে পেয়েছি। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। এদিকে স্থানীয় প্রতিবেশীরা বলছে, বাড়িতে প্রায় ২০ জন বিদেশি ছিলেন। তারা বেশ কয়েকবার ভবন থেকে অনেককে বেরিয়ে আসতে দেখেছেন। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা সময় লেগেছে। কর্তৃপক্ষ আগুনের কারণ নিশ্চিত করেনি এবং এখনও এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। গুরুতর আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। মৃতের সংখ্যা বাড়তে পারে। বলা হচ্ছে, হতাহতের হিসেবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি। এদিকে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম