ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করবে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৩,  4:23 PM

news image

কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংসকারী সেই পাইলটদের পুরস্কার দেবে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ওই পাইলটদের প্রশংসা করে বলেন, মস্কো ফ্লাইটের জন্য নিষিদ্ধ করা ওই এলাকায় ড্রোন উড়তে বাধা দেওয়ার জন্য পাইলটদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এ সময় তিনি মস্কো আরোপিত ওই নিষেধাজ্ঞা “আন্তর্জাতিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ” বলে উল্লেখ করেন। আমেরিকার অভিযোগ, গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস হয়েছে। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রুশ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের সরাসরি সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির দাবি, মার্কিন ওই ড্রোন ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি চলে আসায় বাধা দেওয়া হয়েছে। এ সময় দ্রুত বাক নিতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে রাশিয়া। সূত্র: টরোন্টো স্টার, সিবিএস নিউজ, ফক্স৫৯

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম