ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

মার্কিন অবরোধের মধ্যেই খারগ দ্বীপে ফের খারগ দ্বীপে তেল উত্তোলন শুরু ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬,  10:55 AM

news image

মার্কিন অবরোধের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপ থেকে আবারও অপরিশোধিত তেল তোলা শুরু হয়েছে। জুলাই মাসের পর প্রথমবারের মতো দ্বীপটির একটি জেটি থেকে বিশাল আকারের তেলবাহী জাহাজে তেল তোলার ঘটনা ঘটেছে।


মেরিটাইম ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের রাষ্ট্রীয় ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির একটি বড় তেলবাহী জাহাজ খারগ দ্বীপের আজারপাদ জেটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে।


খারগ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই সাধারণত এই দ্বীপের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। ফলে দ্বীপটি থেকে ফের তেল তোলার ঘটনা ইরানের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


তবে দেশটির বর্তমান তেল উৎপাদন ও অভ্যন্তরীণ চাহিদার হিসাবেও পরিবর্তন এসেছে। মেরিটাইম ট্র্যাকিং সংস্থাটির ধারণা, ইরানের সামগ্রিক তেল উৎপাদন এখন প্রায় দেশীয় চাহিদার সমান। এ কারণে আগের তুলনায় বড় পরিসরে তেল রপ্তানির প্রয়োজন ইরানের নাও হতে পারে।


এর আগে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুনরায় কার্যকর করে। এমন পরিস্থিতির মধ্যেই খারগ দ্বীপ থেকে ফের তেল উত্তোলন শুরু হওয়ায় দেশটির তেল সরবরাহ ও রপ্তানি কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


তেল রফতানির ক্ষেত্রে খারগ দ্বীপ ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবরোধের মধ্যেও সেখান থেকে তেলবাহী জাহাজে অপরিশোধিত তেল তোলার ঘটনা ইরানের জ্বালানি খাতের কার্যক্রম পুরোপুরি থেমে যায়নি -এমন ইঙ্গিতই দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম