ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  4:41 PM

news image

মারিওপোল পুরোপুরি রুশ সেনাদের দখলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সে বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, মারিওপোলের অবস্থা ভয়াবহ। সাথে তিনি মারিওপোলে ভয়ংকর কিছু ঘটলে শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারীও দিয়েছেন। এদিকে রবিবারের মধ্যেই মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করতে হবে।

রাশিয়া জানিয়েছে, মারিওপোল এখন প্রায় তাদের দখলে। তাই যদি সকাল ছয়টা থেকে দুপুর একটার মধ্যে ইউক্রেন সেনারা আত্মসমর্পণ করে তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে মস্কো। রাশিয়া আরও জানিয়েছে, মারিওপোলের আঝোভাস্তাল স্টিলওয়ার্কস এলাকায় কিছুটা জায়গা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। প্রতি আধা ঘণ্টা অন্তর আত্মসমর্পণের আহ্বান মারিওপোলে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া। রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসর্মপণের জন্য কিয়েভের আদেশের অপেক্ষা করার দরকার নেই। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম