ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মারা গেছেন অভিনেতা মুকুল দেব

#

বিনোদন ডেস্ক

২৪ মে, ২০২৫,  2:07 PM

news image

ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মনোজের মতোই রাহুলের এক বান্ধু অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “রিপ”। তিনি লেখেন, ‘মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।” প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। হুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা- সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ। এছাড়া টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম