ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

মামলাজট কমাতে সব ধরনের অস্ত্র ব্যবহার করছি: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৩,  3:28 PM

news image

সারা দেশের আদালতগুলোর মামলারজট কমিয়ে আনতে সরকার সব প্রকার অস্ত্র (উপায়) ব্যবহার করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১৩ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাতি) সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘১৪৯তম রিফ্রেশার কোর্স' এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আনিসুল হক বলেন, ‘সারা দেশের আদালতগুলোর মামলাজট কমিয়ে আনতে সব ধরনের অস্ত্র (উপায়) সরকার ব্যবহার করছে। বিচারকদের পদায়ন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট নিরসনের চেষ্টা করছি। মামলাজট কমিয়ে আনার মাধ্যমে ন্যায়বিচার যেন নিশ্চিত করা যায় সেই চেষ্টাও করছি।’ আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বেশকিছু মামলা আপিল বিভাগে জমে গেছেন। আশা করি, তারা তাড়াতাড়ি (শুনানি) করবেন। তারাও চেষ্টা করছেন। আমি তাদের সাধুবাদ জানাই। আশা করি, কিছুদিনের মধ্যেই আপ -টু ডেট হয়ে যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম