ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, প্রাণ গেল একজনের

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৬,  9:29 PM

news image

রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাস স্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখি সেলফী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতি থাকার কারণে চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের অংশ খুলে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন আরও ৭ থেকে ৮ জন। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিকেল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম