ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

মানিকগঞ্জে ট্রাক-রিকশার সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২১,  10:21 AM

news image

মানিকগঞ্জে ট্রাক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম খান (৩২) নামে এক রিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  আজ রবিবার ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার উচুটিয়া এলাকায় ধলেশ্বরী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 আলিম ঘিওর উপজেলার জাবরা গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিম মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকায় শ্বশুর বাড়ি থেকে রিকশা নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিল। ভোর ৬ টার দিকে রিকশাটি ধলেশ্বরী পাম্পের সামনে আসলে একটি ড্রামট্রাক রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় আলিম ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন রিকশা চালক। গুরুতর আহত রিকশা চলককে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম