ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

মাধবপুরে বাস উল্টে নিহত ২, আহত ৩০

#

২৯ অক্টোবর, ২০২৫,  12:59 PM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বাদল মিয়া (২২), পিতা পল্টু মিয়া, গ্রাম বীরপাশা, এবং শানু মিয়া (৪০), পিতা মৃত আরজু মিয়া, গ্রাম বিন্নিঘাট—দু’জনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন— মাহফুজ (৩০), সোহেল মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩০), মনজুর আলী (৩৪), অপু মিয়া (৩২), বাহার মিয়া (৩৮), রশিদ (৩৫), সাজাহান (৩৯), মুক্তার (২৫), বাদশা (২৮), লালখা (৩৫), হেলেনা (৩৫) ও সাত্বার মিয়া (৪০) প্রমুখ। প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি মাজারে জিয়ারত শেষে তারা ‘দিগন্ত পরিবহন’-এর একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে মাধবপুরের বেজুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়া নিহত হন এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ বলেন“আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” মাধবপুর থানা পুলিশের এসআই প্রনয়েল চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম