ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

মাদরাসার চার শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  3:25 PM

news image

চট্টগ্রামের একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোরশেদ আলম বলেন, রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। জানা গেছে, নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসার শিক্ষকতা করতেন। পাশাপাশি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বে ছিলেন তিনি। মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ অক্টোবর ওই মাদরাসার ৪ শিশু শিক্ষার্থী নাছির উদ্দিনের ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাছির উদ্দিনের নামে মামলা করেন। তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর দুই বছর পর ২০২২ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এগারো সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) এ রায় দিলেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম