ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মাদক মামলায় সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব

#

০৯ ডিসেম্বর, ২০২৫,  2:56 PM

news image

ফরিদপুর প্রতিনিধি : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাকিল শেখ বাবু (২৫)’কে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন আলেপের দোকানের মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৮/১২/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.২০ ঘটিকার* সময় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন আলেপের দোকানের মোড় এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার জিআর মামলা নং- ১৪৭/২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি  মো: শাকিল শেখ বাবু (২৫), পিতা- শেখ সৈয়দ আলী, সাং- নাজিম শেখের ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম