ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত ব্রাজিল প্রেসিডেন্ট লুলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৪,  10:43 AM

news image

নিজ বাড়িতে এক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এই ঘটনার পর রাশিয়া সফর বাতিল করেছেন তিনি। তবে প্রেসিডেন্ট লুলার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে তার কার্যালয়ের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি। জানা গেছে, প্রেসিডেন্ট লুলার পাঁচটি সেলাই লেগেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লুলা দা সিলভা শনিবার নিজের বাড়িতে দুর্ঘটনায় মাথায় আঘাত পান। এরপর রাশিয়া সফর বাতিল করেন তিনি। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ৭৮ বছর বয়সী এই প্রেসিডেন্টের রবিবার বিকালে রাশিয়া যাওয়ার কথা ছিল। অবশ্য রাশিয়া সফরে না গেলেও প্রেসিডেন্ট লুলা ভিডিও লিংকের মাধ্যমে ব্রিকসের মিটিংয়ে অংশ নেবেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি শীর্ষস্থানীয় হাসপাতাল বলেছে, তারা প্রেসিডেন্টকে অস্থায়ীভাবে দীর্ঘ দূরত্বের ফ্লাইট এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। তবে তিনি অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট লুলার মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন। ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট লুলা ব্রাসিলিয়া থেকে কার্যত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং তার অন্যান্য কাজ চালিয়ে যাবেন। তবে তার দফতর তার চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম