ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদন ৯ জুলাই

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৪,  11:51 AM

news image

রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় মাথায় ইট পড়ে দীপান্বিতা বিশ্বাস দীপু নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২০ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, দীপান্বিতা বিশ্বাস দিপা (দিপু সানা) বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১০ জানুয়ারি) ছুটি শেষে অফিসের বাসযোগে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১১৭/১ নম্বর নিউ সার্কুলার রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসামাত্র অজ্ঞাতনামা আসামি ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ করে তার মাথার ওপর ফেললে তিনি গুরুতর আঘাত পান। এরপর ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ভিক্টিম দিপুর স্বামী তরুণ কুমার বিশ্বাস রাজধানীর রমনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম