অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, 2:03 PM
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, 2:03 PM
অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। মামলার চার আসামির মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার হবে পৃথক দুটি আদালতে।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: কাইমুল হক রিংকু।
তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেলে আছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে কুমিল্লা দায়রা আদালতে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় সাইফুল ইসলাম ওরফে তুহিন, মো. সিয়াম, মোজাম্মেল হোসেন ফাহাদ এবং মো. কামরুল হাসান নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।