ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মহারাষ্ট্রে মুসলিম নেতাকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২২,  7:13 PM

news image

ভারতের মহারাষ্ট্রের নাসিকে আফগান বংশোদ্ভূত এক মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওই নেতার নাম খাজা সৈয়দ চিশতি। স্থানীয়ভাবে তিনি ‘সুফি বাবা’ হিসেবে পরিচিত। মুম্বাই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের একটি স্থানে খুন হন তিনি। পুলিশ জানিয়েছে, মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুফি বাবা। খুনিরা তার ওপর গুলি চালিয়ে তারই জিপে চড়ে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের মূল কারণ তথা মোটিভ এখনও জানাতে পারেনি পুলিশ। তবে সুফি বাবার গাড়িচালককে হত্যায় প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। পুলিশের ভাষ্যমতে, সৈয়দ চিশতি কয়েক বছর ধরে নাসিকের ইয়েলো শহরে বসবাস করছিলেন। তবে এ হত্যার পেছনে কোনো ধর্মীয় উদ্দেশ্য থাকার কথা নাকচ করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা শচীন পাতিল জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা গুলি চালানোর সময় গাড়ির ভেতর সৈয়দ চিশতির চালককে দেখতে পেয়েছে। তাকে এরইমেধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই হত্যার মামলা দায়ের করেছে। আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে। হত্যার মোটিভ পরিষ্কারভাবে জানা গেলেও পুলিশের ধারণা, স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে কেনা জমি সূত্রে সৈয়দ চিশতিকে হত্যা করা হয়ে থাকতে পারে।  পুলিশ আরও জানিয়েছে, আফগানিস্তানের নাগরিক হিসেবে ভারতে জমি কেনা সম্ভব ছিল না তার জন্য। ইয়েলো শহরের এমআইডিসি এলাকায় একটি খোলা প্লটে এ হত্যাকাণ্ড ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম