ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

মসজিদে নববিতে সন্তান প্রসব করলেন নারী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  12:09 PM

news image

সৌদি আরবের মসজিদে নববিতে কর্তব্যরত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেখানে এক নারী সন্তান প্রসব করেছেন। রেড ক্রিসেন্ট অথরিটি জানিয়েছে, মসজিদে নববির আঙ্গিনায় একজন নারী প্রসব বেদনা অনুভব করেন। সেখানে অবস্থানরত অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক দল ওই নারীকে নিরাপদে সন্তান প্রসব করতে সাহায্য করেছেন। সংস্থাটির মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, আল-হারামের অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে সংযুক্ত স্বেচ্ছাসেবকদল যখন ঘটনাস্থলে পৌঁছে তখন ওই নারী গুরুতর অবস্থায় ছিলেন। তখন শিশুটির মাথা বেরিয়ে এসেছে। স্বেচ্ছাসেবক দল কঠোর প্রোটোকল মেনে চিকিৎসকের সহায়তায় মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে মায়ের নিবিড় চিকিৎসার প্রয়োজন। বিশেষ চিকিৎসা প্রশিক্ষণ থাকায় স্বেচ্ছাসেবক দল শিশুটিকে নিরাপদে প্রসব করাতে সক্ষম হয়েছেন। এ সময় তিনি ৯৯৭ নম্বরে কল করে যেকোনো জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবাকে জানানোর গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম