ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

মশা নিধন না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় : স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  3:55 PM

news image

এডিস মশার লার্ভা নিধনে সিটি করপোরেশনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, মশা নিধন না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেল দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় সব জেলার হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে অনেক। এই সময়ে এত ডেঙ্গু রোগী অনাকাঙ্ক্ষিত। হাসপাতালগুলোতে অনেক রোগী।  জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার কাজ করছে। কিন্তু মশা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগী বাড়বেই। বাসাবাড়িতে মানুষকে সচেতন হতে হবে। আর সিটি কর্পোরেশনকে মশা নিধনে জোড়ালোভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রাইভেট মেডিকেলে অনেক বেশি সিজার হচ্ছে, যা কাম্য নয়। নবনির্মিত মডেল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারিতে মনোযোগ থাকবে বেশি। পর্যায়ক্রমে আরো মডেল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম